சன் சிங்கர் ரிஹானாவின் இனிய குரலில் | உன் மேல ஒரு கண்ணு | Sun Singer Rih...
গতকাল ক্লাস নাইনের এক মেয়ে আমাকে ইনবক্সে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনার প্রেমিকার নাম কী?
আমি বললাম, ওর নাম ডালিয়া।
মেয়েটা বললো, খুব সুন্দর নাম। আপু কীসে পড়ে?
মেয়েটা বললো, উর্মি কে? আচ্ছা যাইহোক, আপনি আপুকে খুব ভালোবাসেন তাই না?
আমি বললাম, হ্যাঁ। আমি রিয়াকে অনেক ভালোবাসি। ওর জন্য আমি সবকিছু করতে পারি।
মেয়েটা বললো, ভাইয়া আপনার কথা বুঝলাম না।
আমি বললাম, না বোঝাই স্বাভাবিক। আমার কথা কেউ-ই ভালোমতো বুঝতে পারে না। সুমাইয়ার সাথে এতদিনের সম্পর্ক; কিন্তু সে-ও আমার কথা ভালোমতো বোঝে না।
মেয়েটা বললো, ভাইয়া আপনি এতজনের নাম নিচ্ছেন কেন? আপনার প্রেমিকা আসলে কয়জন?
আমি বললাম, আমার প্রেমিকা একজনই। তার নাম শেফা।
মেয়েটা বললো, তাহলে ডালিয়া, উর্মি, রিয়া, সুমাইয়া— এরা কারা?
আমি বললাম, এরা সবাই হামিদার বান্ধবী।
মেয়েটা বললো, হামিদা আবার কে?
আমি বললাম, আমার প্রেমিকা।
মেয়েটা এবার বিরক্ত হয়ে বললো, আপনার প্রেমিকার নামটা কি দয়া করে বলবেন, নাকি বলবেন না?
—বললামই তো, আমার প্রেমিকার নাম, তিথি।
—আচ্ছা ভাই, বুঝছি সব। আপনাকে জিজ্ঞেস করাই আমার ভুল হয়েছে। আর জীবনেও করবো না।
আমি বললাম, এই কথা মারিয়াও অনেকবার বলেছে। যে আমাকে আর কোনোদিন কিছু জিজ্ঞেস করবে না। কিন্তু কথা রাখতে পারেনি।
মেয়েটা বললো, আমি রাখবো। কারণ আমি মৌটুশি না।
আমি জিজ্ঞেস করলাম, তাহলে তুমি কে?
মেয়েটা বললো, আমি মারিয়া।